Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে ছাত্রশিবিরের উদ্যোগে গণ-ইফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৫ pm ২৬, ফেব্রুয়ারী ২০২৬
in ক্যাম্পাস, রমজান
A A
0

আব্দুল্লাহ মুহসিন, পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে গণ-ইফতার মাহফিল ও বিশেষ দোয়া আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পবিপ্রবি (বরিশাল ক্যাম্পাস) শাখা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ইফতারে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের এএনএসভিএম অনুষদের বিভিন্ন বর্ষের প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীদের মধ্যে রমজানের মহত্ব ও আনন্দ ছড়িয়ে দিতে এ উদ্যোগ নিয়েছে বলেন জানান নেতৃবৃন্দ। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে দেশ ও জাতির উন্নতি, মুসলিম উম্মাহর শান্তি, শিক্ষা ও গণতন্ত্রের অগ্রগতির জন্য দোয়া করা হয়।

এ বিষয়ে ১৯-২০ সেশনের শিক্ষার্থী নাবিল বিন হাসান বলেন, “পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে আয়োজিত এই গণ-ইফতার কর্মসূচি কেবল ইফতারেই সীমাবদ্ধ ছিল না। এটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা এবং আনন্দ ভাগাভাগির এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে। ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা আমাদের মুগ্ধ করেছে। আমরা বিশ্বাস করি, এমন আয়োজন রমজানের শিক্ষা—সংযম, ত্যাগ ও মানবিকতার চর্চায় অনুপ্রেরণা জোগায়।”

ছাত্রশিবির বরিশাল ক্যাম্পাস শাখার এইচআরডি ও প্রকাশনা সম্পাদক তানভীরুল ইসলাম বলেন, “আমাদের এই গণ-ইফতার কর্মসূচিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীর উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত। শিক্ষার্থীরা যেন এই সময়টি উপভোগ করতে পারে এবং একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করতে পারে, সেজন্যই এ আয়োজন করা হয়েছে। পবিপ্রবি শাখা ছাত্রশিবির এর আগে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম নিয়েছে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে।”

ছাত্রশিবির বরিশাল ক্যাম্পাস শাখার তত্ত্বাবধায়ক গোলাম রাব্বি বলেন, “আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, তিনি আমাদের এ আয়োজন করার তাওফিক দিয়েছেন। শিক্ষার্থীদের পাশে থাকা ও রমজানের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এ গণ-ইফতারের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন,”আমরা আশা রাখি শিক্ষার্থীরা একে অপরের সাথে ইফতার ভাগাভাগি করে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখবে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ, নৈতিক উন্নয়ন ও একটি সুন্দর ক্যাম্পাস পরিবেশ গঠনে আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।”

Tags: ক্যাম্পাসছাত্রশিবিরবরিশাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উজিরপুরে আগুনে ৫ পরিবারের বসতঘর ধ্বংস
  • রায়পুরে সাংবাদিকের বাসায় গুলি, থানায় অভিযোগ
  • সেপটিক ট্যাংকে শিশুর দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
  • মাদারীপুর-এ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৭
  • রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণে আইনি নোটিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম