Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর নেতৃত্বে গণসমাবেশ ও র‍্যালি

Tanazzina TaniabyTanazzina Tania
১০:২৬ pm ০৯, নভেম্বর ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সারাদেশ
A A
0

মীর ইমরান -মাদারীপুর প্রতিনিধি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল সমাবেশ ও র‍্যালির আয়োজন করা হয়।
রবিবার (৯ নভেম্বর) বিকালে শিবচরের ঐতিহাসিক ৭১ সড়কে এ অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও শিবচরের পরিচিত নেতা সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু।

দিবসটি উপলক্ষে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও আশপাশের এলাকা থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ শিবচর ৭১ সড়কে জড়ো হন। ‘বিপ্লব ও সংহতির চেতনায় ঐক্যবদ্ধ হোন’ এমন শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন,

“৭ নভেম্বর হচ্ছে বাংলাদেশের গণমানুষের ঐক্যের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। আজ সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা আবারও ঐক্যবদ্ধ।”
তিনি আরও বলেন,

“বিএনপি জনগণের দল, আমরা মাঠে আছি এবং থাকব- মানুষের অধিকার ও ন্যায়ের সংগ্রামে।”

সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ শতাধিক ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মী।

এ সময় শিবচর ৭১ সড়ক ও আশপাশের এলাকায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

আয়োজকরা জানান, ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বিএনপি আবারও জনগণের পাশে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে: বিপিসি
  • বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা আমদানি করা রুই মাছ আটক
  • রোজা রেখে ঈদের কেনাকাটায় ক্লান্তি কমানোর উপায়
  • কাপাসিয়ায় আদালতের রায় উপেক্ষা করে জমি দখল
  • নাভারনে সিএনজি ও থ্রি হুইলার মালিক সমিতির ইফতার মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম