রাজধানীর বাসিন্দাদের নিত্যপ্রয়োজনে কিংবা কেনাকাটার জন্য প্রায়ই বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে যেতে হয়। তবে যানজট ও ভোগান্তি পেরিয়ে গিয়ে যদি দেখা যায় মার্কেট বন্ধ—তাহলে বিড়ম্বনায় পড়তে হয় ক্রেতাদের। তাই আগে থেকেই জেনে রাখা ভালো, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার কোন কোন মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে।
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজারের পাইকারি দোকানপাট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শরীফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।
সামরিক জাদুঘর (বিজয় সরণি): প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকলেও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (আগারগাঁও):শনি থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা। বৃহস্পতি ও শুক্রবার বন্ধ।
শিশু একাডেমি জাদুঘর (দোয়েল চত্বর সংলগ্ন):রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
বের হওয়ার আগে গন্তব্যস্থলের খোলা–বন্ধের সময় জেনে নিলে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব।

