Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফিটনেস নিয়ে অকপট স্বীকারোক্তি মার্সেলোর

Nuri JahanbyNuri Jahan
৫:০৪ pm ২৮, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, খেলাধুলা
A A
0

আধুনিক ফুটবলে একজন খেলোয়াড়ের জন্য ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৪০ বছর বয়সেও নিয়মিত গোল করে মাঠে দাপট দেখাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যার পেছনে বড় কারণ হিসেবে ধরা হয় তার কঠোর ফিটনেস রুটিন। তবে এই ধারার ব্যতিক্রমও রয়েছেন কেউ কেউ।

ব্রাজিলিয়ান ফুটবলার ও রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার মার্সেলো নিজেই স্বীকার করেছেন, তিনি ক্যারিয়ারজুড়ে ফিটনেসের প্রতি খুব বেশি যত্নশীল ছিলেন না। প্রায় ১৯ বছর পেশাদার ফুটবলে দাপটের সঙ্গে খেললেও ওজন ও ডায়েট নিয়ে নিয়মিত চর্চা করেননি তিনি।

সম্প্রতি স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের পডকাস্ট ‘আন্ডার দ্য গোলপোস্টস’-এ দেওয়া সাক্ষাৎকারে মার্সেলো বলেন, একদিন বাসায় সন্তানদের সঙ্গে নিজের পুরোনো ম্যাচের ভিডিও দেখার সময় তার ছেলে সরাসরি জানতে চায়, তিনি তখন মোটা ছিলেন কি না। জবাবে মার্সেলো বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমার শরীরের গঠন সব সময়ই এমন ছিল। একটু ভুঁড়ি ছিল, ক্রিস্টিয়ানোর মতো সিক্স-প্যাক আমার কখনোই ছিল না।

ডায়েট ও জিম নিয়ে অনাগ্রহের কথা জানিয়ে সাবেক এই ডিফেন্ডার বলেন, তিনি কখনোই নিজেকে প্রথাগত অ্যাথলেট মনে করেননি। নিয়মিত অনুশীলন করলেও কঠোর ডায়েট বা জিমে সময় কাটানো তার অভ্যাস ছিল না। মার্সেলোর ভাষায়, ‘আমি জীবনটা উপভোগ করতে ভালোবাসতাম। ক্যারিয়ারের শেষের দিকে কিছুটা নিজের যত্ন নিয়েছি, তবে খেলার ধরনে পরিবর্তন আনিনি।

রিয়াল মাদ্রিদের খারাপ সময়ে নিজের ওজন নিয়ে সমালোচনা হওয়াও মেনে নিয়েছিলেন বলে জানান মার্সেলো। তিনি বলেন, দল হারলেই অনেকেই তার ফিটনেস ও ওজন নিয়ে কথা তুলতেন, যা তিনি স্বাভাবিকভাবেই গ্রহণ করেছিলেন।

Tags: ফুটবলব্রাজিলিয়ান ফুটবলারমার্সেলো
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদের দিন ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ঈদে রেমিট্যান্সের জোয়ার: রিজার্ভে ইতিবাচক প্রভাব
  • ঈদুল ফিতরে সাম্য ও সম্প্রীতির সুখী বাংলাদেশ গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ঈদে বৈষম্যহীন ও মানবিক ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের আহ্বান রাষ্ট্রপতির
  • শাওয়ালের চাঁদ দেখা গেছে: কাল ঈদুল ফিতর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম