সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডে “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম মান্নানের পুত্র, যুবদল নেতা খাইরুল ইসলাম সজিব। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা।
সভায় বক্তারা বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। সভাপতির বক্তব্যে জুয়েল রানা বলেন, “আজ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে হবে।
‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগান বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, মহানগর যুবদলের সদস্য আরমান ওনি বাদশা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হাসান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রাজীব আহসান, ১নং ওয়ার্ড যুবদলের নেতা রাসেল আরস, শাহেদ আহমেদ, রুবেল, সবুজ, রাহাত, চঞ্চল, বাবু, মিজানুর রহমান, তোফাজ্জল, সোহেল, আলামিন, কাকন, তাওহিদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বৈঠক শেষে বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

