মানিকগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে সদর উপজেলার কাফাটিয়া ও বালিরটেক বাজারে অভিযান চালানো হয়।
অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে কাফাটিয়া বাজারের মেসার্স আলী এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং বালিরটেক বাজারের দেবনাথ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে। পাশাপাশি অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

