Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীতে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের ইশতেহার ঘোষণা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৬ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৬
in নির্বাচন
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানবতার রাষ্ট্র গঠনের লক্ষ্যে নোয়াখালীতে ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ইনসানিয়াত বিপ্লবের (আপেল প্রতীক) নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য প্রার্থী এম মশিউর রহমান। এ সময় লিখিত ইশতেহারের গুরুত্বপূর্ণ ৪৯ টি কলাম পড়ে শোনান তিনি।

সংসদ সদস্য প্রার্থী এম মশিউর রহমান বলেন, একক গোষ্ঠীবাদী স্বরাজনীতির খুন-জুলুম- স্বৈরদস্যুতন্ত্র থেকে সব মানুষের জীবন, সবার ধর্ম এবং রাষ্ট্র রক্ষায় মানবতার রাজনীতির ভিত্তিতে মানবতার রাষ্ট্রের প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনে ইশতেহারের মূল দিকদর্শন।

তিনি বলেন, সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল নতুন রাজনীতি মানবতার রাজনীতির আলোকে সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা অধিকার ও স্বাধীনতা ভিত্তিক অসাম্প্রদায়িক উন্নত আধুনিক নিরাপদ শান্তিময় সার্বজনীন মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করাই ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহারের লক্ষ্য।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইনসানিয়াত বিপ্লবের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ও নোয়াখালী-০৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য প্রার্থী এম ইউনুস নবী ও নোয়াখালী-০৫ (কোম্পানীগঞ্জ কবিরহাট) আসনের সংসদ সদস্য প্রার্থী তৌহিদুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, বিগত ইতিহাসের যুগ যুগ ধরে সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের মালিকানা ভিত্তিক মানবতার রাষ্ট্রব্যবস্থা না থাকায় মানবতা বিরুদ্ধ একক গোষ্ঠীবাদী স্বৈররাজনীতির স্বৈররাষ্ট্রব্যবস্থার পরিণতিতে জীবন ধর্ম ও রাষ্ট্র শুধু সীমাহীন সংকটে নিপতিত নয়, অস্তিত্বসহ বিনাশ হয়ে গেছে।

তারা বলেন, চলমান এ চরম বিনাশী আঁধার থেকে সব মানুষের জীবন, সবার ধর্ম, রাষ্ট্রীয় গনতন্ত্র, জীবনের স্বাধীনতা ও মানবাধিকার পুনরুদ্ধারের একমাত্র উপায় মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি প্রতিষ্ঠায় হচ্ছে ইনসানিয়াত বিপ্লবের লক্ষ্য। তাই ইনসানিয়াত বিপ্লবের দলীয় প্রতীক আপেল মার্কায় জনগণের ভোট প্রত্যাশা করেছেন প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থীরা।

দলীয় ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন ,ইনসানিয়াত বিপ্লবের নোয়াখালী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

Tags: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনবাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁদপুরে ইসলামী শাসনের পক্ষে জনসচেতনতার আহ্বান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের তথ্য শিগগিরই জানানো হবে
  • ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ‎ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে ব্যতিক্রমী প্রচারণা
  • বান্দরবানের ৭ ভোট কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হলো ব্যালট ও সরঞ্জাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম