Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৫ am ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, নির্বাচন
A A
0

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি:

আমরা শাসক হবো না, সেবক হবো”—এ স্লোগান সামনে রেখে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মো. খায়রুল হাসান ১০ দফা উন্নয়ন পরিকল্পনা সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার প্রকাশ করা হয়। এতে বলা হয়, গাজীপুর-৫ আসনকে নিরাপদ, কর্মসংস্থানমুখী, শিক্ষা ও প্রযুক্তিনির্ভর এবং ন্যায়ভিত্তিক আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলা হবে।

ইশতেহারে যে ১০টি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সেগুলো হলো—নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ, সামাজিক অনাচার প্রতিরোধ ও মানবিক মূল্যবোধের বিকাশ, শিক্ষা ও সংস্কৃতি, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, যুব ও ক্রীড়া, দুস্থ ও অসহায়দের পুনর্বাসন, কর্মসংস্থান, তথ্যপ্রযুক্তি এবং কৃষি-শিল্প-বাণিজ্য খাত।

সময়সীমা তুলে ধরে প্রার্থী বলেন, নির্বাচিত হলে প্রথম বছরে সামাজিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা জোরদার, স্বাস্থ্যসেবার জরুরি অবকাঠামো উন্নয়ন, যুব প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি, কৃষিতে উৎপাদন সহায়তা ও প্রণোদনা এবং শিক্ষা-নৈতিকতা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম চালু করা হবে।

প্রথম তিন বছরে সড়ক, ব্রিজ, কালভার্ট ও যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, আইটি প্রশিক্ষণ কেন্দ্র ও প্রযুক্তি হাব স্থাপন এবং বাজার আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে। তিন থেকে পাঁচ বছরের মধ্যে শিল্প জোন স্থাপন এবং বড় অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ড. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, সাবেক সচিব শেখ কে এম মোতাহার হোসেন, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন কাসেমী, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এম এম ইউসুফ আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুস্তাফিজুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান: জামায়াত আমির
  • শ্যামনগরে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র-গুলি উদ্ধার
  • আহতদের চিকিৎসা শেষে পুনরায় আন্দোলনে ফিরব: জাবের
  • সিলেট-মৌলভীবাজারে বিজিবির নিরাপত্তা বলয় দৃঢ়ভাবে জোরদার
  • আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম