Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মো. শাহজাহানের অসুস্থতার মিথ্যা খবর প্রকাশের প্রতিবাদে মানব কণ্ঠের জেলা প্রতিনিধির পদত্যাগ

Nuri JahanbyNuri Jahan
১২:৫৩ pm ২৫, নভেম্বর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী-০৪ (সদর-সুবর্ণচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের অসুস্থতার ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে দৈনিক মানবকন্ঠ পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান জেলা প্রতিনিধি থেকে পদত্যাগ করেছেন।

সোমবার ২৪ নভেম্বর রাত দশটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক খুদেবার্তায় তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

মানবকন্ঠ পত্রিকায় প্রকাশিত এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশের পর নোয়াখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় ওঠে। পরে প্রতিবাদের বিষয়ে মানবকন্ঠ কর্তৃপক্ষ অবগত হলে তারা নিউজ লিংকটি সরিয়ে নেয় এবং এই অনাকাঙ্ক্ষিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ করেন। অনিচ্ছাকৃত এই ভুলের জন‍্য মানবকণ্ঠ তার পাঠকের কাছেও দুঃখ প্রকাশ করে।

উল্লেখ্য ২৪ নভেম্বর দৈনিক মানবকণ্ঠ অনলাইন ভার্সনে “অসুস্থ শাহজাহানকে নিয়ে নোয়াখালী বিএনপির অস্বস্তি, প্রার্থী পরিবর্তনের দাবি” এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। তিনি প্রতিবেদককে বলেন, কোন দায়িত্বশীল গণমাধ্যম এমনটি করতে পারেনা। এবং করা উচিতও নয়। কোন সংবাদ প্রকাশের আগে বস্তুনিষ্ঠতা যাচাইয়ে আরো দায়িত্বশীল হওয়া উচিত। যে বা যারা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, যেহেতু কর্তৃপক্ষ ভুল স্বীকার করে তা সরিয়ে নিয়েছে এবং তারা দুঃখ প্রকাশ করেছে তাই আমার আর কোন অভিযোগ নেই।

এদিকে মানব কন্ঠের নোয়াখালী জেলা প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান বলেন, কোন নিউজ করার আগে সেই নিউজ যে অঞ্চলের সেই অঞ্চলের প্রতিনিধির সাথে অবশ্যই কথা বলতে হবে। কিন্তু আমাদের মানবকন্ঠ পত্রিকা অফিস তা করেনি। নির্বাচনী মুহূর্তে এমন একটি সেনসিটিভ মিথ্যা নিউজ করার আগে তারা আমার সাথে কোন যোগাযোগ করেনি। এমন বিতর্কিত ভিত্তিহীন নিউজ প্রকাশের কারণে স্থানীয়ভাবে অনেকে ভেবেছেন নিউজটি আমি করেছি। যা আমার আত্মসম্মানে আঘাত হেনেছে, যে কারণে আমি এমন পত্রিকা হাউস থেকে পদত্যাগ করলাম।

Tags: নোয়াখালীবিএনপিশাহাদাৎ বাবু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সময়মতো অফিসে উপস্থিত না হওয়াও বড় দুর্নীতি: স্বাস্থ্যমন্ত্রী
  • নওগাঁয় ২৫০ পরিবারের মুখে হাসি ফোটালো ‘ফ্রেন্ডস প্যানেল’
  • ঈদের আগেই রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী
  • দৌলতপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত অভিযান ও সচেতনতামূলক র‍্যালি
  • নলছিটিতে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম