Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, অভিবাসন ব্যয় কমাতে দুই দেশের সম্মতি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৮ pm ১০, এপ্রিল ২০২৬
in জাতীয়
A A
0

বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিরা শ্রম অভিবাসন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নৈতিক ও প্রযুক্তিনির্ভর করার বিষয়ে একমত হন।

বৈঠকে উভয় পক্ষ মালয়েশিয়ার খাতভিত্তিক শ্রমচাহিদার ভিত্তিতে বাংলাদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার বিষয়ে আলোচনা করে। একই সঙ্গে মধ্যস্বত্বভোগী কমিয়ে নিয়োগব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে অভিবাসন ব্যয় কমে আসে।

মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়, তারা এআই-ভিত্তিক একটি ডিজিটাল নিয়োগ ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে, যার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সহজ হবে এবং শ্রমিকদের খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘নিয়োগকর্তাই অর্থ প্রদান করবেন’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের জন্য ব্যয় শূন্য করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশের প্রতিনিধি দল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অন্যান্য শ্রমপ্রেরণকারী দেশকেও যুক্ত করে একটি বৈশ্বিক ডিজিটাল নিয়োগ প্ল্যাটফর্ম বাস্তবায়নে সমর্থন দেয়।

বৈঠকে মানবপাচার সংক্রান্ত আইনি বিষয়, আটকে থাকা শ্রমিকদের সমস্যা সমাধান, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও তথ্য আদান-প্রদান বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

উভয় দেশ বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেয়। শিক্ষক বিনিময়সহ প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করার বিষয়েও মতৈক্য হয়।

বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত শ্রম অভিবাসন নিশ্চিত করতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘদিনের প্রতিবন্ধকতা দূর করে শ্রমবাজার পুনরায় চালুর পথ আরও সহজ করা হবে।

দুই দেশের কর্মকর্তারা বৈঠককে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে নিয়মিত আলোচনার মাধ্যমে সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

Tags: বাংলাদেশবিশেষ নিউজমালয়েশিয়াশ্রমবাজার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আবারও অস্থির তেলের বাজার
  • নতুন ইতিহাস সংসদে, ৪১ বিল পাস দুই দিনে
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ-ইউনিটের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ
  • ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম