Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিটিসিএল-এর ইন্টারনেট প্যাকেজে বড় আপগ্রেড

Tanazzina TaniabyTanazzina Tania
৩:৫২ pm ১১, জানুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

গ্রাহকদের উন্নত ও দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে, মাসিক মূল্য অপরিবর্তিত রেখে বিটিসিএল তাদের সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিনগুণ পর্যন্ত গতি বৃদ্ধি করেছে।

এই উদ্যোগের ফলে, গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি গতির ইন্টারনেট সুবিধা পাবেন।

এতে অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং ও গেমিংসহ বিভিন্ন স্মার্ট সেবা ব্যবহারে নতুন গতি আসবে বলে মনে করছে বিটিসিএল।

নতুন প্যাকেজ কাঠামো অনুযায়ী, ৩৯৯ টাকায় ৫ এমবিপিএস সুলভ-৫ প্যাকেজ এখন ২০ এমবিপিএস সাশ্রয়ী-২০, ৫০০ টাকায় ১২ এমবিপিএস সুলভ-১২ প্যাকেজ এখন ২৫ এমবিপিএস সাশ্রয়ী-২৫ এবং একই দামে ক্যাম্পাস-১৫ প্যাকেজ আপগ্রেড হয়ে হয়েছে ৫০ এমবিপিএস ক্যাম্পাস-৫০। এছাড়া ৮০০ টাকায় ১৫ এমবিপিএস সুলভ-১৫ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস সাশ্রয়ী-৫০, ১০৫০ টাকায় ২০ এমবিপিএস সুলভ-২০ প্যাকেজ এখন ১০০ এমবিপিএস সাশ্রয়ী-১০০ এবং ১১৫০ টাকায় ২৫ এমবিপিএস সুলভ-২৫ প্যাকেজ এখন ১২০ এমবিপিএস সাশ্রয়ী-১২০ করা হয়েছে।

আরও জানা যায়, ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস সুলভ-৩০ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএস সাশ্রয়ী-১৩০, ১৫০০ টাকায় ৪০ এমবিপিএস সুলভ-৪০ প্যাকেজ আপগ্রেড হয়ে হয়েছে ১৫০ এমবিপিএস সাশ্রয়ী-১৫০ এবং ১৭০০ টাকায় ৫০ এমবিপিএস সুলভ-৫০ প্যাকেজ এখন ১৭০ এমবিপিএস সাশ্রয়ী-১৭০।

বিটিসিএল মনে করে, এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে এবং দেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যাবে।

গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে গ্রাহকদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বিটিসিএল।

Tags: বিটিসিএল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফরিদপুরে জোড়া খুনের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কীর্তনখোলায় ফুল ভাসিয়ে ববি চাকমা সম্প্রদায় শিক্ষার্থীদের বিজু উৎযাপন
  • সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
  • উজিরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি
  • সাতক্ষীরায় ঝাড়ু দিতে গিয়ে সাপের কামড়ে তরুণীর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম