Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৪ am ২৩, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে পাওনা টাকার জেরে স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭)কে হত্যা মামলার প্রধান আসামি রাতুল (২৮)কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‍্যাব-৪-এর যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট এলাকায় অভিযান পরিচালনা করে রাতুলকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর কিশলয় স্কুলের সামনের সড়কে রাতুল ও তার সহযোগীরা স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা (মামলা নং-১৯, ধারা-৩০২/৩৪ দণ্ডবিধি) রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১০, ঢাকার কাছে একটি অভিযানপত্র প্রেরণ করেন।

এরই ধারাবাহিকতায় শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে র‍্যাব-১০ ও র‍্যাব-৪-এর যৌথ অভিযানে আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট এলাকা থেকে রাতুলকে গ্রেফতার করা হয়। তিনি রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর মাইছাঘাটা গ্রামের রাজু হোসেনের ছেলে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। চাঞ্চল্যকর ঘটনায় দ্রুত আসামি শনাক্ত ও গ্রেফতারের মাধ্যমে জনগণের আস্থা বৃদ্ধি পাচ্ছে বলেও জানানো হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: অপরাধগ্রেফতার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইজারা বিহীন ধোপাজান নদীতে বালুখেকোদের নতুন কৌশল, স্টিলবডি নৌকা আটক
  • অবশেষে বিয়ের ঘোষণা দিলেন বিজয়-রাশমিকা
  • আবারও আলোচনায় বসতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • রায়েরবাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৪ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম