Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁদপুরে হত্যা মামলার প্রধান আসামী সুমন গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৬ pm ১৫, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মতলব দক্ষিণ, চাঁদপুর, প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকায় সম্পত্তিগত বিরোধের জেরে আব্দুল মান্নান পাটওয়ারী(৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে আত্মগোপনে থাকা অভিযুক্ত প্রধান আসামি ছাত্রদল নেতা সুমন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার(১৫ জুন) গ্রেপ্তার সুমন পাটোয়ারীকে আদালতে সোপর্দ করে। রোববার(১৪ জুন) রাতে রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকা থেকে সুমন পাটোয়ারীকে মতলব দক্ষিণ থানা পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ও আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক।

পুলিশ জানায়, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনা এসআই মো. সাকিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আত্মগোপনে থাকা মান্নান হত্যার প্রধান আসামি উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকার আরব আলী পাটোয়ারীর ছেলে মো. সুমন পাটোয়ারীকে বিভিন্ন কৌশল অবলম্বন ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিএমপির হাজারীবাগ থানাধীন ঝিগাতলা এলাকা থেকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পুলিশ আরও জানায়, মামলার ঘটনার পর মো. সুমন পাটোয়ারী দেশের বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলো। তিনি কিছুদিন ধরে বিভিন্ন জায়গা পরিবর্তন করে আসছিলো।

স্থানীয়রা জানায়, গ্রেপ্তার সুমন পাটোয়ারী মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক। সুমন পাটোয়ারীর কিশোর গ্যাং বাহিনী আছে। তার বিরুদ্ধে মুন্সিরহাট বাজারে দোকান দখল, চাঁদাবাজি ও অপরাধমূলক কাজের অভিযোগ আছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান মানিক বলেন, হত্যা মামলার প্রধান আসামি সুমন পাটোয়ারীর মা ও তার বউকে গ্রেপ্তার করে আদালতে গত ৪ জুন পাঠানো হয়েছে। ১৪ জুন(রোববার) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে প্রধান আসামি সুমন পাটোয়ারী গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সুমন পাটোয়ারীকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধী যেই হউক কেউই পার পাবে না। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ দিঘলদী গ্রামের সিডু পাটোয়ারীর ছেলে মান্নান পাটোয়ারী সম্পত্তিগত বিরোধের জেরে পিটুনিতে হত্যার শিকার হয়। মান্নান পাটোয়ারীর ছোট ভাই প্রতিবন্ধী হারুন পাটওয়ারী শনিবার (৩০ মে ২০২৬) বিকেলে বাড়ির সামনে নিজের জায়গায় গাছ লাগায়। ওই গাছ ওপড়ে ফেলে দেয় অভিযুক্ত সুমন পাটোয়ারীর মা। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ হয়। খবর পেয়ে সুমন পাটওয়ারী দলবল নিয়ে বাড়িতে আসে। প্রথমে মান্নান পাটোয়ারীর ছোট ভাই প্রতিবন্ধী হারুন পাটওয়ারী ও তার স্ত্রীকে মারধর করে। পরে সুমন পাটওয়ারী ও তার সহযোগীরা মান্নান পাটোয়ারীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। আহত মান্নান পাটোয়ারীকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। মান্নান পাটওয়ারীর অবস্থা অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসকরা। পরে সোমবার(১ জুন ২০২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মান্নান পাটোয়ারীর মৃত্যু হয়।

 

Tags: গ্রেপ্তারছাত্রদলসুমন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাজারে হামলার জড়িতদের আইনের আওতায় আনার দাবি
  • ডোমারে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে হলেন আর্জেন্টিনার সমর্থক
  • সদরপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
  • বড়লেখায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৮
  • ভালো ও মিষ্টি লিচু চেনার উপায়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম