Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ত্বকের যত্নে ম্যাজিক! আইস দিয়ে যেভাবে কমবে মুখের ফোলাভাব

Nuri JahanbyNuri Jahan
২:০৫ pm ২৮, মার্চ ২০২৬
in লাইফস্টাইল
A A
0

নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :

মুখের ফোলাভাব কমিয়ে ত্বককে মসৃণ ও তরতাজা রাখতে এখন জনপ্রিয় হয়ে উঠছে ‘আইস গ্লোব’ থেরাপি। বরফের শীতল স্পর্শের বিকল্প হিসেবে ব্যবহৃত এই ছোট্ট কাচ বা স্টিলের গোলাকার ফেশিয়াল টুল এখন রূপচর্চায় নতুন সংযোজন।

আইস গ্লোব মূলত এমন একটি হ্যান্ডেলযুক্ত গোলাকার ডিভাইস, যা ফ্রিজে রেখে ঠান্ডা করে মুখে ম্যাসাজের জন্য ব্যবহার করা হয়। এটি ত্বকের প্রদাহ কমাতে, রক্ত সঞ্চালন বাড়াতে এবং ফোলাভাব কমাতে সাহায্য করে বলে জানাচ্ছেন ব্যবহারকারীরা।

ত্বক বিশেষজ্ঞ ও রূপচর্চা সংশ্লিষ্টদের মতে, শীতল স্পর্শে রক্তনালি সংকুচিত ও প্রসারিত হওয়ার ফলে মুখে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর মুখের ফোলাভাব কমাতে এটি বেশ কার্যকর।

ব্যবহারের নিয়ম অনুযায়ী, প্রথমে মুখ পরিষ্কার করে ক্রিম বা ফেসিয়াল অয়েল ব্যবহার করতে হয়। এরপর নিচ থেকে ওপরের দিকে ধীরে ধীরে ম্যাসাজ করতে হয়। চোখ ও কপালের অংশেও হালকা ঘূর্ণায়মানভাবে ব্যবহার করা যায়।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আইস গ্লোব ব্যবহারে চাপ বেশি দেওয়া উচিত নয় এবং সংক্রমণ বা ত্বকে ক্ষত থাকলে এটি ব্যবহার না করাই ভালো। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে অতিরিক্ত ঠান্ডা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

বর্তমানে অনলাইন ও অফলাইনে বিভিন্ন দামে আইস গ্লোব পাওয়া যাচ্ছে। ত্বক পরিচর্যায় প্রাকৃতিক ও সহজ পদ্ধতি হিসেবে এটি তরুণদের মধ্যে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

Tags: ত্বকের যত্নবিশেষ নিউজরূপচর্চা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ, সংসদ সচিবালয়ের সতর্কতা
  • খারগ দ্বীপে যারাই হামলা চালাবে, তারা আর জীবিত ফিরে যাবে না
  • মান্দায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ, সরঞ্জাম ভস্মীভূত
  • যুদ্ধে বাড়ছে মার্কিন ক্ষয়ক্ষতি
  • আখাউড়ায় মারধরের ঘটনায় আতঙ্কে পরিবার, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম