ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিনের সঙ্গে উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধানরা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসা প্রধানরা ফুলের তোড়া দিয়ে নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু ছায়েম মোল্লা, সুলতানিয়া দাখিল মাদ্রাসার সুপার শাহ্ মো. হাবিবুল্লাহ, সালথা দাখিল মাদ্রাসার সুপার মো. তাওফিকুর রহমান, মাঝারদিয়া মাহিরুনেছা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. আব্দুল জব্বারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এ সময় ইউএনও মো. দবির উদ্দিন উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

