Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লাক্স সুপারস্টার হলেন রাজশাহীর বর্ণিতা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৩ pm ০৪, এপ্রিল ২০২৬
in বিনোদন
A A
0

বর্ণাঢ্য আয়োজন আর তারকারা মেলায় পর্দা নামলো ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর। লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে দীর্ঘ বাছাই ও গ্রুমিং প্রক্রিয়া শেষে এবারের আসরে সেরার মুকুট জয় করেছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। তাঁর বাবা বিশিষ্ট সাংবাদিক মেহবুব আলম বর্ণ।

বিজয়ী বিদুষী বর্ণিতার হাতে জমকালো ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও রুহুল কুদ্দুস খান এবং ২০০৭ সালের লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। পুরস্কার হিসেবে বর্ণিতা পেয়েছেন সোয়ারোভস্কি ক্রিস্টাল খচিত বিশেষ ট্রফি এবং একটি বিলাসবহুল গাড়ি।

চূড়ান্ত পর্বে লড়াই করেছেন পাঁচ প্রতিযোগী। তাঁদের মধ্য থেকে প্রাপ্ত ফলাফল:

সুপারস্টার ২০২৫: বিদুষী বর্ণিতা (রাজশাহী)।

ফার্স্ট রানার আপ: আমিনা ইসলাম (চট্টগ্রাম)।

সেকেন্ড রানার আপ: নাযাহ নাওয়ার বিনতে নুরুল (পাবনা)।
অন্য দুই চূড়ান্ত প্রতিযোগী ছিলেন খুলনার নুসরাত আফরীন ইয়ুমনা এবং ঢাকার তিস্তা পাল।

এবারের আসরে বিচারকের আসনে ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, খ্যাতনামা নির্মাতা রায়হান রাফী এবং লাক্স সুপারস্টার খ্যাত বর্তমান সময়ের শীর্ষ তারকা মেহজাবীন চৌধুরী। প্রতিযোগীদের গ্রুমিং ও প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন আজরা মাহমুদ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের আসরে কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং প্রতিযোগীদের অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব, স্টাইল সেন্স এবং কনটেন্ট তৈরির সক্ষমতাকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে।

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, “২০০৫ সাল থেকে এই প্ল্যাটফর্ম থেকে যাঁরা বেরিয়েছিলেন, তাঁরা আজ চলচ্চিত্র, নাটক ও ওটিটি মাধ্যমে শীর্ষ অবস্থানে রয়েছেন। তাঁরা প্রত্যেকেই সত্যিকারের সুপারস্টার।”

উল্লেখ্য, চ্যানেল আই, আইস্ক্রিনসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। সাত বছর পর এই প্রতিযোগিতার প্রত্যাবর্তন শোবিজ অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে।

Tags: ‘লাক্স সুপারস্টার ২০২৫’বিদুষী বর্ণিতাবিনোদনবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা
  • সাতক্ষীরায় ডক্টর্স প্রিমিয়ার ক্রিকেট লিগে স্পন্দন ও ট্রমা সেন্টারের জয়
  • বেরোবি শিক্ষার্থী আজিমুলের অকাল মৃত্যু
  • বরিশালে শেষ হল চরমোনাইর বাৎসরিক ফাল্গুনের মাহফিল
  • ২০০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার ১ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম