শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী বছর থেকে (২০২৭ সাল) প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত স্কুল ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি আর থাকবে না। বরং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেওয়া হবে এবং বৃত্তি পরীক্ষা আগের মতো পরিচালিত হবে।
সোমবার (১৬ মার্চ) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই তথ্য জানান। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যদের নাম ঘোষণা করা হয়।

