Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লুটপাটকারীদের ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির 

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩২ am ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজনীতি
A A
0

পিরোজপুর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি শিশুর শিক্ষার দায়িত্ব রাষ্ট্র নেবে এবং মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা সরকারি খরচে পড়াশোনার সুযোগ পাবে।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় পিরোজপুর শহরের জেলা স্কুল মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজকদের দাবি, জনসভায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

ডা. শফিকুর রহমান বলেন, অতীতে বড় বড় প্রকল্পের আড়ালে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং জনগণের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। সুযোগ পেলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং লুটপাট বন্ধ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, যুবসমাজ ভাতা নয়, কাজের সুযোগ চায়। তাদের উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষ করে তোলা হবে এবং সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

নারীর মর্যাদা ও নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, পরিবার থেকে কর্মক্ষেত্র—সব জায়গায় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার কথাও বলেন তিনি।

আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তিনি ভোটারদের অংশগ্রহণের আহ্বান জানান এবং দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পক্ষে অবস্থান নেওয়ার কথা বলেন।

সভায় জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন পিরোজপুর-১, ২ ও ৩ আসনের বিভিন্ন দলের প্রার্থীরা ও ১১ দলীয় জোটের নেতারা।

সভা শেষে পিরোজপুর-১ ও ২ আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এবং পিরোজপুর-৩ আসনের এক প্রার্থীর হাতে শাপলা কলি প্রতীক তুলে দেওয়া হয়।

Tags: ডা. শফিকুর রহমানবাংলাদেশ জামায়াতে ইসলামী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান: জামায়াত আমির
  • শ্যামনগরে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র-গুলি উদ্ধার
  • আহতদের চিকিৎসা শেষে পুনরায় আন্দোলনে ফিরব: জাবের
  • সিলেট-মৌলভীবাজারে বিজিবির নিরাপত্তা বলয় দৃঢ়ভাবে জোরদার
  • আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম