Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জ্বালানি সংকটের আশঙ্কায় সিরাজগঞ্জে গাড়ির দীর্ঘ লাইন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৫ pm ০৮, মার্চ ২০২৬
in Lead News
A A
0

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হতে পারে, এমন আশঙ্কায় সিরাজগঞ্জে ফিলিং স্টেশনগুলোতে হঠাৎ করে ভিড় বেড়েছে। জ্বালানি সংগ্রহে সকাল থেকেই জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে শহরের কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, অকটেন, পেট্রোল ও ডিজেল নিতে অপেক্ষমাণ গাড়ির লাইন পাম্প এলাকা ছাড়িয়ে সড়ক পর্যন্ত পৌঁছে গেছে। এ সময় সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায় মোটরসাইকেল চালকদের।

সকালের পর থেকেই শহর ও আশপাশের এলাকার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি নিতে ভিড় বাড়তে থাকে। অনেক চালককে কয়েক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। রোজার মাসে দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকতে হওয়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। জ্বালানি নিতে আসা কয়েকজন গ্রাহক জানান, কয়েকটি পাম্প ঘুরেও তারা তেল পাননি। পরে শহরের কাজিপুর মোড়ে একটি ফিলিং স্টেশনে এসে ৪০ থেকে ৫০ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর জ্বালানি নিতে পেরেছি।

রাতুল নামে এক চাকরিজীবী বলেন, “আমি চাকরি করে সংসার চালাই। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। প্রায় ৫০ মিনিট অপেক্ষা করার পর অবশেষে তেল পেয়েছি।”

এদিকে সিরাজগঞ্জ সদরে কাজিপুর মোড়ে মের্সাস পার্ক ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, শাহজাদপুর তেল ডিপো থেকে নিয়মিত সরবরাহ না পাওয়ায় তাদের পাম্পে পেট্রোল সরবরাহ বন্ধ রয়েছে। ডিজেলও শেষ হয়ে গেছে। তাদের চাহিদা যেখানে প্রতিদিন প্রায় ১৩ হাজার ৫০০ লিটার ডিজেল, সেখানে মাত্র ৯ হাজার লিটার ডিজেল সরবরাহ দেওয়া হচ্ছে। অকটেন যতক্ষণ মজুদ থাকবে, ততক্ষণ দেওয়া সম্ভব হবে বলে তিনি জানান।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে জেলায় সংকট আরও তীব্র হতে পারে

 

Tags: আশঙ্কাজ্বালানি সংকটবিশেষ নিউজমধ্যপ্রাচ্যসিরাজগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
  • মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন
  • বেনাপোলে ড্রেনেজের জন্য রাস্তা খুঁড়ে রাখায় চরম দুর্ভোগ
  • কুষ্টিয়ার চৌড়হাসে মাদক নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত
  • চরভদ্রাসনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম