Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীবরদীতে সম্পদের লোভে মাকে ভিটে ছাড়া করল স্বামী ও সন্তান

Bangla FMbyBangla FM
৮:৫৪ am ০৯, মে ২০২৫
in সারাদেশ
A A
0

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের সাতানী পাড়া গ্রামের মাজেদা বেগমকে জোরপূর্বক বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে।   ভুক্তভোগী মাজেদা বেগম নিজের বসতভিটা ফিরে পেতে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে বিচার চেয়েছেন। অভিযোগে তিনি বলেছেন, তাঁর সাবেক স্বামী জুহুরুল হক ও পুত্র  ফরহাদ মিলে তাকে বসতভিটা থেকে বের করে দিয়েছে।

তালাকপ্রাপ্ত স্বামী জুহুরুল হক ও পুত্র ফরহাদ যৌথভাবে মাজেদা বেগমের বসতভিটা জোরর্পূবক দখল করে তাঁকে বাড়ি থেকে বিতাড়িত করেছে। শুধু তাই নয়, তাঁকে হত্যার হুমকি দিয়ে শারীরিক ও মানসিকভাবে দীর্ঘদিন ধরে নির্যাতন করেছে। ভুক্তভুগি মাজেদা বেগমের দাবি, তারা তাকে হত্যা ও নির্যাতনের হুমকি দিয়ে বাড়ি ছাড়তে বাধ্য করেছে। জীবনের নিরাপত্তাহীনতায় তিনি তালাক দেন এবং গত পাঁচ বছর ধরে অন্যের বাড়িতে ঝি-এর কাজ করে দিন পার করছেন।

তিনি বলেন, “আমার স্বামী জুহুরুল হক আমাকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হামলার প্রস্তুতি নেয়। বিষয়টি আঁচ করতে পেরে আমি এলাকা ছেড়ে পালিয়ে গিয়ে প্রতিবেশীদের কাছে আশ্রয় নিই।

নিজস্ব ভিটা থাকা সত্ত্বেও সেখানে ফিরতে পারছেন না, বরং প্রতিনিয়ত তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, নিজস্ব ভিটা থাকা সত্ত্বেও আমি সেখানে ফিরতে পারি না। আমার স্বামী হুমকি দেয় যদি ফিরে যাই, তবে আমাকে মেরে খালে ফেলে দেবে। আমি এখন মানববেতর জীবন যাপন করছি। আমার একটাই দাবি আমি যেন আমার বসতভিটায় শান্তিপূর্ণভাবে ফিরতে পারি এবং ন্যায়বিচার পাই।

এ বিষয়ে স্থানীয় রফিকুল ইসলাম জানান, মাজেদা বেগমের স্বামী ও ছেলে মিলে বহুবার তাকে মারধর করেছে। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশও হয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্তই তারা মানে না। বরং তারা তাকে উল্টো হত্যার হুমকি দেয়। ভুক্তভোগীর ভাই আব্দুল জলিল বলেন, আমার বোনকে তারা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। জমি দখল করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।তার কোনো খোঁজখবর নেয় না, ভরণপোষণ দেয় না। আমার বোনের গায়ে হাত তোলে, এমনকি ঘুষি মেরে তার দাঁত ফেলে দিয়েছে। তিনি তার বোনের ন্যায় বিচার চান। 

অভিযুক্ত ফরহাদ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মায়ের দায়িত্ব নিতে প্রস্তুত।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শেখ জাবের আহম্মেদ বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছেন, দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: শ্রীবরদীতে সম্পদের লোভে মাকে ভিটে ছাড়া করল স্বামী ও সন্তান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম