Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পলাশতলী বিএনপিতে মিলন-আওলাদকে চাইছেন স্থানীয়রা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪১ pm ০৫, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মিলন ভুইয়া এবং সাধারণ সম্পাদক পদে আওলাদ হোসেনকে দেখতে চায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।

দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় থাকা এই দুই নেতাকে নেতৃত্বে দেখতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে মিলন ভুইয়া ও আওলাদ হোসেন নানাভাবে রাজনৈতিক নিগ্রহ, মামলা-হামলা ও হয়রানির শিকার হয়েছেন।

এমনকি বিভিন্ন সময় কারাভোগও করতে হয়েছে তাদের। রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘ সময় পালিয়ে থেকেও দলীয় কর্মকাণ্ড চালিয়ে গেছেন বলে দাবি করেন নেতাকর্মীরা।

তৃণমূল নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও দলীয় প্রতি নিষ্ঠার কারণে পলাশতলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে এই দুই নেতাকে দেখতে চান তারা। এতে করে সংগঠন আরও শক্তিশালী হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মিলন ভুইয়া ও আওলাদ হোসেনের গ্রহণযোগ্যতা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

তাই ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও গতিশীল হবে এবং জনগণের সেবা কার্যক্রম জোরদার হবে বলে তারা মনে করেন।

স্থানীয়রা আশা করছেন, দলীয় নেতৃত্ব তৃণমূলের এই প্রত্যাশার বিষয়টি বিবেচনা করবে এবং পলাশতলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে যোগ্য ও পরীক্ষিত নেতাদের দায়িত্ব প্রদান।

Tags: পলাশবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খালেদা জিয়াসহ ২০ জনকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ দেওয়ার সিদ্ধান্ত
  • বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার
  • পলাশতলী বিএনপিতে মিলন-আওলাদকে চাইছেন স্থানীয়রা
  • যশোরে রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত
  • রাজনগরে নিহত তারেকের পরিবারের পাশে রেজিনা নাসের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম