Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চোরকে দিয়ে ১ কিলোমিটার রাস্তা ঝাড়ু দেয়ালেন এলাকাবাসী

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫২ pm ০১, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

ঠাকুরগাঁও সদর উপজেলার মন্দিরপাড়া মাছ বাজার এলাকায় সাইকেল চুরির অভিযোগে আটক এক যুবককে পুলিশের কাছে না দিয়ে ব্যতিক্রমীভাবে শাস্তি দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম মাসুদ (৩০), তিনি পূর্ব গোয়ালপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়দের মতে, একটি সাইকেল চুরি করে পালানোর সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে মারধর বা পুলিশের হাতে তুলে দেওয়ার পরিবর্তে তাকে দিয়ে প্রায় এক কিলোমিটার রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করানো হয়।

এলাকাবাসীর সিদ্ধান্ত অনুযায়ী মাসুদ নিজেই রাস্তা পরিষ্কার করেন এবং নিজের ভুল স্বীকার করেন বলে জানা গেছে।

পেশায় ট্রাক হেলপার মাসুদ দাবি করেন, এটি তার প্রথম চুরি। আর্থিক সংকটে পড়ে এবং অনলাইন জুয়ার কারণে ক্ষতির মুখে পড়ে তিনি এ কাজ করেন। পরে তিনি ভবিষ্যতে আর চুরি করবেন না বলে প্রতিশ্রুতি দেন।

ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, শাস্তির এমন পদ্ধতি সহিংসতা এড়িয়ে অপরাধীর সংশোধনে সহায়ক হতে পারে।

Tags: চোররাস্তা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১২৫ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
  • ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছেন: ডোনাল্ড ট্রাম্প
  • চোরকে দিয়ে ১ কিলোমিটার রাস্তা ঝাড়ু দেয়ালেন এলাকাবাসী
  • আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী
  • শিবগঞ্জে ট্রাক-ট্যাংকলরী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম