নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সরকারিকরণে অসামান্য ভূমিকা পালনকারীদের সম্মানে এলাকাবাসীর উদ্যোগে এক বর্ণাঢ্য গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংবর্ধিত অতিথিরা হলেন—পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন, নবনির্বাচিত সংসদ সদস্য (নরসিংদী-৫, রায়পুরা) ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিল (বিপিইআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন, এবং বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল (অব.) মো: খালিদ হোসেন।
বক্তারা জানান, বিগত আওয়ামী সরকারের আমলে রাজু এমপির নির্দেশে বিদ্যালয়টি সরকারিকরণের তালিকা থেকে বাদ পড়ে অন্য একটি বিদ্যালয় সরকারিকরণ করা হয়। তবে রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ দীর্ঘদিন ধরে সুনাম ও খ্যাতি অর্জন করে আসছে। দেশের বিভিন্ন পর্যায়ে এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এমপি, সচিবসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।পরবর্তীতে সংবর্ধিত চার ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টায়—বিদ্যালয়টি সরকারিকরণ, রায়পুরাচর নতুন থানা বাস্তবায়ন, শ্রীরামপুর থেকে রেলস্টেশন পর্যন্ত পায়ে হাঁটা রাস্তা নির্মাণ, বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয় বলে উল্লেখ করা হয়।
১৫ ফেব্রুয়ারি সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন (এক্সসাস)-এর সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পুলিশ সুপার মো: সোলেমান মিয়া।প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন এনডিসি ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থেকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিপিইআরসি চেয়ারম্যান (সিনিয়র সচিব) এনডিসি মোহাম্মদ ওয়াহিদ হোসেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল (অব.) বিইউপি, এনডিইউ ও এক্সসাস সভাপতি এনডিসি মো: খালিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের প্রকল্প পরিচালক এ এস এম এমদাদুল কবীর,নরসিংদী সহকারী পুলিশ সুপার (সার্কেল) বাইজিদ বিন মনসুর, রায়পুরা থানা অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ,রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নাসির উদ্দিন,রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ সন্দ্যা বালা,রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক ডা: নজরুল ইসলাম,রায়পুরা সরকারি কলেজের সাবেক ভিপি মতিউর রহমান মতি, সাবেক জিএস আবু বক্কর সিদ্দিক,উপজেলা বিএনপির সহসভাপতি মোকলেছুর রহমান মুক্তার, সহসভাপতি ফিরোজ আল মামুন, জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজুল হক ভুইয়া মোহন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন ভুইয়া আলতাফ, সাবেক সভাপতি পীরজাদা জাকির হোসেন ভুইয়া, রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী ফরিদ উদ্দিন, দুর্বার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরমান হোসেন স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নুর আহম্মদ চৌধুরী মানিক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খালিদ হোসেন নাহিদ মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ন কবির, যুগ্ম আহবায়ক আলকাছ উদ্দিন ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলী, রায়পুরা পৌর যুবদলের সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব ময়নুল ইসলাম সরকার, উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ, রায়পুরা পৌর মহিলা দলের সভাপতি আসমা আক্তার, জিয়া মঞ্চ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, রায়পুরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমির হোসেন আমু, সহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংবর্ধিত অতিথিদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন। ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে অতিথিদের বরণ করা হয়। বিএনপির মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে ঘিরে বিপুল নেতাকর্মীর সমাগম ঘটে।
বক্তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে তাঁর নেতৃত্বে রায়পুরা উপজেলার বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।গণসংবর্ধনা শেষে এলাকাবাসী আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে সংবর্ধিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা

