Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল এলাকাবাসী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০০ pm ০৪, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় মাদকদ্রব্য বিক্রির অভিযোগ তুলে জুনায়েদ ওরফে জুনা (১৮) নামে এক যুবককে আটক করে তার চুল কেটে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নঅভিযুক্ত জুনায়েদ ভাবুকদিয়া গ্রামের সামাদ মিয়ার ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জুনায়েদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। অভিযোগ রয়েছে, ঘটনার দিন রাতে তিনি কয়েকজন বহিরাগত ব্যক্তির কাছে মাদক বিক্রির সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন।

পরে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে প্রকাশ্যে তার মাথার চুল কেটে দেয়। এ সময় স্থানীয়রা তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। পরে সে ভুল স্বীকার করে আর এমন কাজে জড়াবে না বলে উপস্থিতদের আশ্বাস দেয় বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান।

এলাকাবাসীর দাবি, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তারা এ ধরনের সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছেন।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, বলেন বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ খবর নিচ্ছি। কোনো অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ
  • ‘সাউন্ড বক্স বাজালে তাকে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’, কুষ্টিয়ায় মাইকিং
  • লক্ষ্মীপুরে জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন: ৫ মরদেহ উদ্ধার
  • শেরপুর-৩ আসনে নির্বাচনী উত্তাপ, ভোট ৯ এপ্রিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম