রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী নগরীর শাহমখদুম থানার পুরাতন ফুদকিপাড়া এলাকা থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান ও ২০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র্যাব। গতকাল সোমবার (ফেব্রুয়ারী) রাতে এ অভিযান চালায় রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা।
আজ মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে র্যাব-৫ এর একটি দল শাহমখদুম থানার পুরাতন ফুদকিপাড়া এলাকায় অভিযান চালায়।
এসময র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দু:স্কৃতিকারি পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশী চালিয়ে একটি বস্তা ও একটি ব্যাগ উদ্ধার হয়। উদ্ধার হওয়া ব্যাগ থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার হয়।অস্ত্র, গুলি শাহমখদুম থানায় জমা দিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

