Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ ডলারের সহায়তা দিচ্ছে জাপান

Bangla FMbyBangla FM
৫:০৯ am ৩০, মে ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও শিক্ষাখাতে অনুদান হিসেবে মোট ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দেবে জাপান।

শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই সহায়তা চুক্তি চূড়ান্ত হয়। বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এবং প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

চুক্তির আওতায় বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য জাপান ৪১৮ মিলিয়ন ডলার ডেভেলপমেন্ট পলিসি লোন দেবে।

এছাড়া জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল-গেজ ডাবল লাইনে রূপান্তরের জন্য ৬৪১ মিলিয়ন ডলার ঋণ দেবে জাপান সরকার।

এ ছাড়া শিক্ষাখাতে ৪ দশমিক ২ মিলিয়ন ডলার অনুদান হিসেবে পাবে বাংলাদেশ, যা মূলত বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষাবৃত্তি খাতে ব্যবহৃত হবে।

এই চুক্তিকে “বাংলাদেশ-জাপান বন্ধুত্বের একটি মাইলফলক” হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

Tags: ড. মুহাম্মদ ইউনূসশিগেরু ইশিবা।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম