Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২৫ বছরের কর্মজীবনের ইতি টানলেন কর্ণফুলী পেপার মিলসের আনিছুর রহমান

Bangla FMbyBangla FM
১২:৫৭ pm ০৩, মে ২০২৫
in সারাদেশ
A A
0

রিপন মারমা, রাঙ্গামাটি:


রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত এশিয়ার খ্যাতনামা কাগজ উৎপাদন কেন্দ্র কর্ণফুলী পেপার মিলস লিমিটেডে দীর্ঘ প্রায় ২৫ বছর ৭ মাস সেবা প্রদান শেষে আজ সকালে কর্মজীবনের শেষ স্বাক্ষর করলেন অফিস সহকারী আনিছুর রহমান।

তিনি ১৯৯৯ সালের ১৪ সেপ্টেম্বর ডিপেন্ডেন্ট কোটায় কর্ণফুলী পেপার মিলসে চাকরিতে যোগ দেন। তার পিতা, প্রয়াত অলিম উদ্দিন মিয়া, এই প্রতিষ্ঠানের পানি শাখার একজন প্রাক্তন শ্রমিক ছিলেন। আনিছুর রহমান ১৯৬৬ সালে চন্দ্রঘোনায় জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুর।

তিনি ১৯৮২ সালে কর্ণফুলী পেপার মিলস স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, ১৯৮৪ সালে কর্ণফুলী কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৬ সালে রাঙ্গুনিয়া সরকারি কলেজ থেকে ডিগ্রি (সমমান) সম্পন্ন করেন।

চাকরি জীবনে তিনি একাধিকবার কেপিএম শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন। অফিসের দায়িত্ব পালনের পাশাপাশি সংস্কৃতি চর্চায়ও ছিলেন সক্রিয়। তিনি একাধিক নাটকে অভিনয় ও পরিচালনা করেছেন। তার সর্বশেষ নির্দেশিত নাটক ছিল জন অশোক বাড়ে রচিত এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি প্রযোজিত ‘এবং অবক্ষয়’। অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন গানের মিউজিক ভিডিওতেও অংশ নিয়েছেন। বর্তমানে তিনি কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির কার্যকরী কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তি জীবনে তিনি শাহিদা রহমানের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ। তাদের এক ছেলে ও এক মেয়ে। মেয়ে বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

কর্মজীবনের শেষ দিনে তাকে শুভেচ্ছা জানাতে কর্মস্থলে উপস্থিত হন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: দিলদার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জাকির হোসেন, ছাত্রদলের সদস্য সচিব মো: ইব্রাহিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: শহীদ উল্লাহ আনুষ্ঠানিকভাবে বিদায়ী ফুল ও সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উৎপাদন বিভাগীয় প্রধান মো: মঈদুল ইসলাম, এমটিএস বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার শিরোনামসহ আরও অনেকে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমান দক্ষিণ এশিয়া ও বিশ্বকে যে বার্তা দিচ্ছেন
  • টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
  • মৌলভীবাজার-৪ আসনে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী
  • সিরাজগঞ্জ-২ আসনকে বসবাসযোগ্য গড়ার প্রতিশ্রুতি দিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু
  • বাউফলে বাড়ানি খালের ১১টি স্থানে বাঁধ দিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম