লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের যুব শাখা লিও জেলা কর্তৃক আয়োজিত লায়ন নাজমুল কবির খোকন মেমোরিয়াল স্পোর্টস টুর্ণামেন্ট ২০২৬ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) টোমেরো ল্যান্ড টার্ফে অনুষ্ঠিত হয়েছে।
টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন লায়ন্স জেলার ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ। উপস্থিত ছিলেন কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোঃ শহিদউল্লাহ এমজেএফ এবং জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জাহানারা বেগম এমজেএফ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের জেলা গভর্ণর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ। এছাড়াও উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি, লিও ক্লাবস চেয়ারপার্সন, হাঙ্গার চেয়ারপার্সন, প্রাক্তন জেলা সভাপতিবৃন্দ এবং লায়ন নাজমুল কবির খোকন স্যারের পরিবারের সদস্যরা।
টুর্ণামেন্টে ছেলেদের ক্রিকেটে ২৪টি লিও ক্লাব এবং মেয়েদের লুডোতে ১৪টি লিও ক্লাব অংশগ্রহণ করে। ক্রিকেটে লিও ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ন পোর্ট সিটি চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে লিও ক্লাব অব চিটাগাং হিলভিউ। মেয়েদের লুডো প্রতিযোগিতায় লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে লিও ক্লাব অব চিটাগাং।
প্রধান অতিথি জেলা গভর্ণর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু বলেন, “খেলাধুলা লিওদের বিকাশে সহায়তা করে। খেলাধুলার মাধ্যমে লিওদের মধ্যে পারস্পরিক বন্ধন ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে যা তাদের একতাবদ্ধ হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে।” অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ টিমদের ট্রফি প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিদের দ্বারা হস্তান্তর করা হয়।

