Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরে ঈদের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাণের স্পন্দন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৭ pm ২৯, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

পবিত্র ঈদের দীর্ঘ ছুটি শেষে যশোরের সব উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও ফিরেছে প্রাণচাঞ্চল্য। ছুটি কাটিয়ে ধীরে ধীরে স্কুল-কলেজে ফিরছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও অল্প সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতেই প্রাণবন্ত হয়ে ওঠে ক্যাম্পাস।

দীর্ঘদিন পর প্রিয় সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে আনন্দ-উচ্ছ্বাস। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছে, আবার কেউ মনোযোগ দিয়েছে পাঠদানে। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্কুলের পরিবেশকে করে তুলেছে উৎসবমুখর।

শিক্ষকরা জানান, ঈদের ছুটির কারণে প্রথম দিনে উপস্থিতি কিছুটা কম হলেও শিক্ষার্থীদের মাঝে ফিরে আসার আনন্দ ছিল চোখে পড়ার মতো। তারা আশা করছেন, আগামী কয়েক দিনের মধ্যেই শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং পাঠদান কার্যক্রম পূর্ণ গতিতে চলবে।

রোববার২৯মার্চ সকালে কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়েও একই চিত্র দেখা যায়। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পরিবেশ। সহপাঠীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়, নতুন পোশাকের উচ্ছ্বাস এবং পারিবারিক খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে কাটে তাদের প্রথম দিনের সময়।

সব মিলিয়ে ঈদের আনন্দে মুখর হয়ে উঠেছে কেশবপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নতুন উদ্দীপনা ও আশাবাদ নিয়ে আবারও শুরু হলো শিক্ষার পথচলা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংসদে ইনসাফ কায়েম হলে দেশেও প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির
  • যুদ্ধ বন্ধে ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক, তুরস্ক-সৌদিসহ ৪ দেশ অংশ নিচ্ছে
  • ইনকাম ট্যাক্স অফিসার পরিচয়ে দোকানে দোকানে গিয়ে টাকা আদায়
  • সুনামগঞ্জের মধ্যনগরের বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া
  • যশোরে ঈদের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাণের স্পন্দন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম