মো আলম, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে কাঠুরিয়ার পা উড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী সুত্র জানান,বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৫১-৫২ পিলার পয়েন্টের মাঝখানে গাছ কাটার জন্যে যায় ৭ ব্যক্তি। তারা পাইনছড়ির এ সীমান্ত দিয়ে মিয়ানমারের পার হতে বিজিবির চোখ ফাঁকি দিয়ে সেখানে যায়।
এরই মধ্যে তারা বাংলাদেশ সীমানা পার হয়ে জিরো লাইন পার হয়ে বাটনাতলায় বাটনা গাছ কাটতে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ বিষ্ফেরণের শব্দের সাথে সাথে পা উড়ে যায় ১ জনের।
বাকীরা নিরাপদে লাফ দেয়। আহত ব্যক্তির নাম আবদু জাব্বার (৫৩)। সে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের আবদুজ্জাবারের ছেলে। বিষয়টি নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন,তিনি বিষয়টির খোঁজখবর নিচ্ছেন।

