বান্দরবানের ডলুছড়ি, বড়বমু ও রাজবিলা মৌজায় কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদ আল বোখারি (গুরুজী) ও তার স্ত্রী নাহার আল বোখারি নামে থাকা সাফকবলা/নামজারীকৃত ৬৪০.৯৩ একর জমির ২০২২ সাল পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে।
তবে ২০২২ সালের পরের রেকর্ড এখনও হালনাগাদ হয়নি। জানা গেছে, নামজারি করা জমির বাইরে নিকটবর্তী এলাকাবাসীর বহু জমি জবরদখল করে প্রায় ২৫০০ একর জমি কেবল বান্দরবানের লামা উপজেলা-তে নিজের কব্জায় নিয়েছে। এসব জমি মূলত ফাউন্ডেশনের নামে কেনার কথা থাকলেও শহীদ আল বোখারি ও তার স্ত্রী নিজ নামেও নামজারি করেছেন।

