Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লামা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
১০:০৫ am ০৪, মার্চ ২০২৬
in অন্যান্য
A A
0

মো. আলম, বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান জেলার লামা উপজেলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৪ টায় উপজেলার গেস্ট হাউজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ সময় পর দলীয় নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সাবেক পৌর মেয়র আমির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সাচিং প্রু জেরী বলেন,বাংলাদেশর মধ্যে সর্বপ্রথম ফ্যামিলি কার্ড বিতরণ হবে বান্দরবান জেলার লামা উপজেলা থেকে আমাদের প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশ দলমত নির্বিশেষে সকলেই যাতে ফ্যামিলি কার্ড পায় সেই লক্ষে কাজ করা। আরও বলেন, লামা উপজেলায় শুষ্ক মৌসুমে পানি সমস্যা বেশি দেখা দেয় আমি এখন কাজ করছি কিভাবে পানির সংকট নিরসন করা যায় সে লক্ষে, খুব দ্রুত সময়ে লামা উপজেলায় পানির সংকট নিরসন হবে।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। আজকের এই ইফতারের মহামিলন প্রমাণ করে আমরা কতটা ঐক্যবদ্ধ। আগামী দিনে দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে।

ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বরোপ তুলে ধরেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণী, যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ,লামা পৌরসভার সাবেক মেয়র মোঃ আমীর হোসেন,যুগ্ম আহ্বায়ক থোয়াইনু অং চৌধুরী, লামা পৌরসভার ভাইস চেয়ারম্যান আবু তাহের ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুর ইসলামসহ লামা উপজেলার ৭টি ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত
  • দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহের অভিযোগ রফিকের বিরুদ্ধে
  • বিয়েবাড়িতে হঠাৎ শোক, কনের মা মারা গেছেন
  • ঈদে পোশাকের সঙ্গে ঘর সাজানোর উৎসব
  • নগরীতে তরুণীকে দীর্ঘদিন উত্যক্ত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম