লালমনিরহাট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন।
মঙ্গলবার (১৭ফেব্রুয়ারি) তারেক রহমান স্বাক্ষরিত মন্ত্রীদের মন্ত্রনালয় বন্টন বিষয়ক এক চিঠিতে এ তথ্য জানা গেছে। বিএনপির সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর তিনি মোবাইলফোনে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়ে কল পান।
তিনি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।
উল্লেখ্য, ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তৎকালীন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংগঠন ও আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়কারী হিসেবে তিস্তা বাচাঁও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। উত্তরাঞ্চলের স্বার্থরক্ষায় এ আন্দোলনে তার নেতৃত্ব ব্যাপকভাবে আলোচিত।
পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের মানুষের চাওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবী সফলতার মুখ দেখবে।

