Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রমজানে অসহায়দের পাশে লক্ষ্মীপুরের সংগঠন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৬ pm ০৭, মার্চ ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

লক্ষ্মীপুর প্রতিনিধি:

পবিত্র রমজান মাস উপলক্ষে লক্ষ্মীপুরে অসহায় ও অনগ্রসর পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থা। সংগঠনটির উদ্যোগে জেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের সাবদী মাঝির খাল পাড় এলাকায় ৬০টি দরিদ্র পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

শনিবার বিকেলে আয়োজিত এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এলাকার অসহায় ও পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফুটে ওঠে। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে উপকৃত পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের সভানেত্রী নিশু আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুর রহমান বাবুল পাটওয়ারী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা অ আ আবীর আকাশ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ হালিমা আক্তার, আফসানা মীম তানহা, ইমতিয়াজ আহমেদ বুলবুল, রেহানা বেগম, আমেনা বেগম, ফাহিমা আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় প্রধান মেহমান আশরাফুর রহমান বাবুল পাটওয়ারী বলেন, রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থা সেই মানবিক দায়িত্ববোধ থেকেই প্রতিবছর বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সমাজের উন্নয়নে নারীকে এগিয়ে নিতে এবং অসহায় ও অনগ্রসর নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থা কাজ করে যাচ্ছে। বিভিন্ন দাতা সংস্থা ও শুভানুধ্যায়ীদের সহায়তায় সংগঠনটি নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা অ আ আবীর আকাশ বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রমজানের এই পবিত্র মাসে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও সংগঠনটি মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ, খেসারী ডালসহ রমজানে প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য। এসব সামগ্রী পেয়ে সুবিধাভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি বিভিন্ন দাতা সংস্থা ও সরকারি-বেসরকারি দপ্তরের সহযোগিতায় অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

মানবিক সহায়তার পাশাপাশি সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এর আগে গত শীত মৌসুমে সংগঠনটির উদ্যোগে একই এলাকায় প্রায় ৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থা এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে এবং আরও বেশি মানুষ এর সুফল পাবে।

Tags: রমজানেলক্ষ্মীপুরসংগঠন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদুল ফিতরের অজানা গল্প ও বিচিত্র ঐতিহ্য
  • সিটি করপোরেশন নির্বাচনে চ্যালেঞ্জ দেখছে না ইসি
  • স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসক-কর্মকর্তারা
  • ইরান প্রতিবেশীদের কাছে ‘আত্মসমর্পণ’ করেছে, দাবি ট্রাম্পের
  • যশোরে নকল চালের মহড়া: নামি ব্র্যান্ডের মোড়কে প্রতারণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম