আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে কাজ শুরু করেছেন। তিনি ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের একটি রাস্তা সংস্কার করেছেন, যা দীর্ঘদিন ধরে খারাপ থাকায় স্থানীয়রা ভোগান্তিতে পড়ছিলেন।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তার কাদা ও গর্তে চলাচল কঠিন হয়ে যেত। এসব গ্রামের শত শত মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন এই রাস্তা ব্যবহার করেন।
নির্বাচনের আগে এলাকার বাসিন্দারা রাস্তার সংস্কারের দাবি জানান, নির্বাচিত হওয়ার পর এমপি আনোয়ারুল ইসলাম নিজ খরচে রাস্তা ইটের খোয়া বিছিয়ে চলাচলের উপযোগী করে তোলেন। তিনি আশা প্রকাশ করেন, সরকারি বরাদ্দ পেলেই রাস্তাটি আরসিসি ঢালাই করে পাকা করা হবে।
এলাকার বাসিন্দারা নব নির্বাচিত এমপির মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এমপি জানান, তিনি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজটি সম্পন্ন করেছেন এবং সরকারি বরাদ্দ পেলে সকল রাস্তা পর্যায়ক্রমে সংস্কার করা হবে।

