Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিয়ের আশ্বাসে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে বগুড়ায় মামলা

Bangla FMbyBangla FM
৫:৪৯ am ০৬, মে ২০২৫
in বিনোদন
A A
0


বিয়ের প্রতিশ্রুতি ও চলচ্চিত্রে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণ, নির্যাতন ও গর্ভপাত করানোর অভিযোগে আলোচিত ইউটিউবার ও স্বঘোষিত অভিনেতা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ গত রোববার মামলাটি দায়ের করেন এক নারী।

মামলার বাদী অভিযোগ করেছেন, হিরো আলম তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পাশাপাশি চলচ্চিত্রে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ধার নেন। পরে এক মৌলভিকে দিয়ে কবুল বলিয়ে তাঁকে ‘বিয়ে’ করার কথা বলে বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় একসঙ্গে বসবাস করেন।

বাদীর অভিযোগ অনুযায়ী, তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত ১৮ এপ্রিল তাঁকে বগুড়ার হিরো আলমের নিজ বাড়িতে নিয়ে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়। তিনি রাজি না হওয়ায় ২১ এপ্রিল হিরো আলমসহ অন্যান্য অভিযুক্তরা তাঁকে মারধর করেন। এতে তিনি গুরুতরভাবে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে শহরের একটি ক্লিনিকে ভর্তি হন, যেখানে তাঁর গর্ভপাত ঘটে। পরবর্তীতে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অভিযুক্ত অপর পাঁচজন হলেন হিরো আলমের মেয়ে আলো খাতুন, তাঁর সহকারী আল আমিন, মালেক, মালেকের স্ত্রী জেরিন এবং আহসান হাবিব।

মামলাটি আমলে নিয়ে ট্রাইব্যুনালের বিচারক মো. আনোয়ারুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং মামলার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও বগুড়ার পুলিশ সুপারকে।

এ বিষয়ে জানতে চাইলে হিরো আলম প্রথম আলোকে বলেন, “আমি সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত চাই।”

মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আলী আজগর বিষয়টি নিশ্চিত করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ড.শেখ ফরিদুলকে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী হিসেবে দেখতে চায় উপকূলবাসী
  • তারেক রহমান যেখানে দায়িত্ব দেবেন, সেখানেই কাজ করব: মন্ত্রীত্ব প্রসঙ্গে টুকু
  • নতুন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ উদ্দিন মিয়া
  • মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল
  • নির্বাচনে বিএনপির বিজয়ে ওয়ার্কার্স পার্টির অভিনন্দন, কমরেড মেননের মুক্তি দাবী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম