Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালিয়াকৈরে সাংবাদিক মনিরুজ্জামান নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি

Bangla FMbyBangla FM
২:২৪ pm ২১, মে ২০২৫
in জাতীয়
A A
0

মো. নূর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর থেকে প্রকাশিত দৈনিক কালবেলা-এর কালিয়াকৈর প্রতিনিধি ও শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক মনিরুজ্জামান নিখোঁজ হয়েছেন। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে বুধবার (২১ মে) কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ মনিরুজ্জামান টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের কামার কুমুল্লী গ্রামের আব্দুস সালামের ছেলে।

নিখোঁজের বিষয়ে তার স্ত্রী সালমা আক্তার জানান, গতকাল মঙ্গলবার সকালে মনিরুজ্জামান ভাড়ায় চালিত একটি প্রাইভেটকারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। গাড়িটি ছিল নিরঞ্জন সরকারের মালিকানাধীন (রেজি. নম্বর: ঢাকা মেট্রো-গ-১৯-১৯৭৮)। তার সঙ্গে ছিলেন আব্দুল্লাহ আল মামুন ও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

সালমা আক্তার আরও জানান, দুপুরে স্বামীর সঙ্গে মোবাইলে শেষবারের মতো কথা হয় এবং তিনি জানান যে তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। একই কথা বলেন গাড়ির মালিক নিরঞ্জন সরকারের ভাই হরে কৃষ্ণ সরকার।

তবে এরপর থেকে মনিরুজ্জামান, নিরঞ্জন সরকার, প্রাইভেটকার ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মোবাইল নম্বরগুলোও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান পরিবারটি।

এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ নিখোঁজদের সন্ধানে কাজ শুরু করেছে বলে জানা গেছে।

স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ বিরাজ করছে। পরিবার ও সহকর্মীরা দ্রুত নিখোঁজদের সন্ধান ও নিরাপদে ফিরে আসার দাবি জানিয়েছেন।

Tags: নিখোঁজসাধারণ ডায়েরি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর
  • নীলফামারী-৪ আসনে জাপা নেতার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম