Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চরভদ্রাসনে কাঠ ব্যবসায়ী রাজ্জাক শিকদারকে কুপিয়ে জখম

Bangla FMbyBangla FM
৫:৩০ pm ১৮, জুন ২০২৫
in সারাদেশ
A A
0


স্টাফ রিপোর্টার: আব্দুস সালাম মোল্লা:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার লোহারটেক গ্রামে কাঠ ব্যবসায়ী রাজ্জাক শিকদারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ সময় তার স্ত্রী ও মেয়েকেও মারধর করা হয় এবং গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনাটি ঘটে গত ১৭ জুন রাত সাড়ে ১০টার দিকে। আহত রাজ্জাক শিকদারকে গুরুতর অবস্থায় চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে (রেজিস্ট্রার নং: ৪০৭/৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্জাক শিকদার দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে কাঠ ব্যবসা করে আসছিলেন। তিনি গত ১৩ জুন বিএস ডাঙ্গী গ্রামের তোফাজ্জল মৃধার কাছ থেকে ৬০ হাজার টাকায় একটি মেহগনি গাছ ক্রয় করেন। পরে গাছটি কাটতে গেলে তোফাজ্জল বাধা দেন এবং জানান, তিনি গাছটি অন্যত্র বিক্রি করেছেন। এ নিয়ে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এই ঘটনার জেরে, ১৭ জুন রাতে তোফাজ্জল মৃধা (৩৭), তার ভাই তৈবুর রহমান মৃধা এবং নয়াডাঙ্গী গ্রামের গাজীর ছেলে ইয়াসিনসহ ৪-৫ জন রাজ্জাক শিকদারকে বাড়ির পাশের রাস্তায় ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। রাজ্জাক শিকদারের আর্তচিৎকার শুনে স্ত্রী রেহেনা ও মেয়ে শারমিন (১৭) ছুটে এলে তাদেরও মারধর করা হয় এবং গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।

চরভদ্রাসন থানায় এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

এলাকাবাসী ও সুশীল সমাজ এ নির্মম হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম