Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শার্শায় দুটি নাইন এমএম পিস্তলসহ দুই অস্ত্র কারবারি আটক

Bangla FMbyBangla FM
১০:৫৫ am ৩০, মে ২০২৫
in অপরাধ
A A
0


মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার পাঁচভূলট এলাকা থেকে দুটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও দুটি মোবাইল ফোনসহ দুই অস্ত্র কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—পাঁচভূলট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিদ (৪৮) ও একই এলাকার রবিউল সরদারের ছেলে ইচ্ছা সরদার (৫০)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খুরশীদ আনোয়ার জানান, পাঁচভূলট বিওপির টহল দল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারের নেতৃত্বে প্রথমে আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির আঙিনার মাটির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নাইন এমএম পিস্তল (মেড ইন ইউএসএ) ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

পরে মজিদের দেওয়া তথ্য অনুযায়ী একই গ্রামের ইচ্ছা সরদারের বাড়িতে আরেকটি অভিযান চালানো হয়। তার গোয়াল ঘরের পাশ থেকে আরও একটি নাইন এমএম পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান দমনে বিজিবির অভিযান নিয়মিত ও চলমান থাকবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম