Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু শেখ হাসিনা ও টিউলিপকে:দুদক কমিশনার

Bangla FMbyBangla FM
২:০৭ pm ২২, এপ্রিল ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগনি, যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এর পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্রক্ষমতা গ্রহণ করে। ক্ষমতা হারানোর পরপরই শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগে একাধিক মামলা হয়।

এর মধ্যে রাজউকের এক আবাসন প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ১০ কাঠা করে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ মোট ২৩ জনের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করেছে দুদক।

টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে দুদক কমিশনার বলেন, “আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি, যেটি ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর)’ নামে পরিচিত। এটি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি দূতাবাসে পাঠানো হবে, সেখান থেকে যাবে বাংলাদেশের দূতাবাসে। এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে।”

শেখ হাসিনাকে ফেরত আনার লক্ষ্যে ‘রেড অ্যালার্ট’ জারি হয়েছে কি না জানতে চাইলে হাফিজ আহসান ফরিদ জানান, “রেড অ্যালার্ট সংক্রান্ত বিষয়ে এখনো কমিশনে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে পরবর্তী কমিশন সভায় এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে, যা এ সপ্তাহেই হতে পারে অথবা আগামী সপ্তাহে।”

আরও জানতে চাওয়া হলে তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চুক্তির পর্যায়ে রয়েছে। চুক্তি সম্পন্ন হলে দুদক তাদের সহযোগিতা পাবে।”

এই উদ্যোগকে কেন্দ্র করে দেশের রাজনীতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Tags: দুদক কমিশনারদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াহাসিনা ও টিউলিপ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তেলের সংকটে বাংলাদেশ, রাশিয়া থেকে ডিজেল আনার উদ্যোগ
  • ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন, সড়ক-নৌপথে প্রস্তুতি সফল: মন্ত্রী
  • ঝালকাঠিতে খাল খননে অনিয়ম, ঠিকাদারকে ৩ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে শোকজ
  • সিলেটে জমে উঠেছে ঈদের বাজার, ক্রেতাদের উপচে পড়া ভিড়
  • কারামুক্ত হয়ে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে জখম, গ্রামে প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম