Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাঙ্গামাটির শীলছড়িতে “চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্ট” এর শুভ উদ্বোধন

Bangla FMbyBangla FM
৩:২০ pm ০১, মে ২০২৫
in বাংলাদেশ, সারাদেশ
A A
0


রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি হাজির টেক এলাকায় পাহাড়, কর্ণফুলী নদী ও সবুজ বনভূমির অপরূপ মেলবন্ধনে স্থাপিত “চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্ট”–এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে হিল ল্যান্ড অ্যাডভেঞ্চারের পরিচালনায় রিসোর্টটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। তিনি বলেন, “রূপের রাণী রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য পর্যটন শিল্পের অপার সম্ভাবনা সৃষ্টি করেছে। চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্ট এই বিকাশে নতুন মাত্রা যোগ করবে।”

রিসোর্টটির পরিচালক আশিকুর রহমানের ব্যবস্থাপনায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

  • উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাফর আহমেদ স্বপন
  • বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি যুবের প্রাক্তন সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক পুষ্পেন বড়ুয়া কাজল
  • বাংলাদেশ মহা তীর্থ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক এস আর ভাট
  • চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি মোঃ খলিলুর রহমান

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মোঃ একরাম হোসেন, রাঙ্গামাটি জেলা সোনালী ব্যাংক সিবিএ’র সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ, জাসাস সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সুমন, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজ এবং বনশ্রী পর্যটন কেন্দ্রের ম্যানেজার হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ।

নতুন এই ক্যাম্পিং সাইট ও রিসোর্ট পর্যটকদের আধুনিক ও প্রাকৃতিক আবহে ভ্রমণের জন্য নতুন গন্তব্য হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাংশায় ইট ভাটায় অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে  ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশা ও গরু জব্দ
  • মধ্যনগরে এয়ারগান ও গুলি সহ গ্রেপ্তার-২
  • বিএনপির দ্বিমুখী প্রতিযোগিতায় উত্তপ্ত মৌলভীবাজার-৪
  • গরমে লোডশেডিংয়ে ভোগান্তির শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম