Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আন্তর্জাতিক সামিটে প্রধান আলোচক কুবি অধ্যাপক ড. শরিফুল করিম

Bangla FMbyBangla FM
৫:৩২ pm ৩০, এপ্রিল ২০২৫
in অন্যান্য
A A
0

কুবি প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ‘দ‍্য স্কুল অব লিডারশিপ ইউএসএ'(এসওএল) ও ‘দ‍্য ইনজাস্টিস রিফর্ম ইউএসএ এন্ড লিওয়ে পিস এন্ড হিউম‍্যান রাইটস ফাউন্ডেশন নাইজেরিয়া’র যৌথ আয়োজনে  ‘দি গ্লোবাল লেবার ডে সামিট ফর লিডারশিপ অন এম্পাওয়ারিং ওয়ার্কার্স ফর বেটার টুমোরো’ শীর্ষক সামিটে প্রধান আলোচক হিসেবে অংশ নিতে যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম.এম. শরিফুল করিম। 

সামিটটি আগামী ১ মে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ৩৫টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

এই বিষয়ে অধ্যাপক ড. এম.এম শরিফুল করিম বলেন, “এমন একটি আন্তর্জাতিক সামিটে প্রধান আলোচক হতে পেয়ে আমি আনন্দিত। আমি এই সংস্থাটির সাথে সরাসরি যুক্ত আছি।”

তিনি আরও বলেন, “আগামীকাল সামিটে আমি বাংলাদেশের শ্রমিকদের নিয়ে কথা বলবো। এছাড়া, আমরা একটি দেশব্যাপী সার্ভে পরিচালনা করছি, যেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ কী ধরনের নেতৃত্ব প্রত্যাশা করে সেই বিষয়টি তুলে ধরা হবে।”

ড. করিম দীর্ঘ দুই যুগ ধরে ইংরেজি সাহিত্য শিক্ষাদানের পাশাপাশি তাঁর গবেষণার মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ এশীয় ডায়াসপোরা, পোস্টকলোনিয়াল সাহিত্য এবং তিনি নেতৃত্ব বিকাশের নানা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের ডিন, অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সদস্য হিসেবে বিভিন্ন প্রশাসনিক দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করেছেন। বর্তমানে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত আছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্টেডিয়ামে সাংবাদিক প্রবেশে নতুন কড়াকড়ি আরোপ করেছে বিসিবি
  • উজিরপুরে বাসচাপায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত
  • সোনার বাজার অস্থির তিন কারণে, প্রভাব ফেলছে ট্রাম্পের নীতি
  • গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা,৩১ ফিলিস্তিনি নিহত
  • নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করলো ছেলে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম