Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পল্লবীতে চাঁদা না পেয়ে গুলি ও হামলা, গ্রেপ্তার ৩

Bangla FMbyBangla FM
২:৩৬ pm ১৩, জুলাই ২০২৫
in জাতীয়
A A
0

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না দেওয়ায় একটি আবাসন প্রতিষ্ঠানের কার্যালয়ে সশস্ত্র হামলা ও গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হানকে গ্রেপ্তার করা হয় বলে জানান মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার সালেহ্ মুহম্মদ জাকারিয়া।

পল্লবী থানার এসআই সাচ্চু বিশ্বাস জানান, গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার বিকালে আলব্দিরটেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’-এর অফিসে ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। গুলিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম আহত হন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাইউম আলী খান আগেই থানায় জিডি করেছিলেন। তিনি জানান, প্রায় তিন সপ্তাহ আগে তার কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। এরপর ২৭ জুন ও ৪ জুলাই তার অফিসে দুই দফা হামলা হয়। সবশেষ শুক্রবার সশস্ত্র হামলা ও গুলির ঘটনা ঘটে।

চেয়ারম্যানের ছেলে আমিমুল এহসান বলেন, “চাঁদা না দেওয়ায় আমাদের প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সিসি ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।”

এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tags: গ্রেপ্তার ৩পল্লবীতে চাঁদা না পেয়ে গুলি ও হামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফরিদপুরে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
  • মানিকগঞ্জে প্রমথচন্দ্র বিদ্যায়তনের নবীন বরণ অনুষ্ঠিত 
  • শীতের জীর্ণতা ঝরিয়ে প্রকৃতি নতুন প্রাণের স্পন্দনে জেগে ওঠেছে
  • ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান
  • ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম