Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
৬:১৮ pm ২২, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

বেনাপোল প্রতিনিধি:
ভারতে প্রবেশের সময় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে রংপুরের তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান (৫২) কে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের সময় পাসপোর্ট যাচাই-বাছাইকালে তার বিরুদ্ধে স্টপ লিস্টে থাকার বিষয়টি ধরা পড়ে।

আনিছুর রহমান রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার একারচালী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আনিছুর রহমান ভারতের উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্টে পাসপোর্ট জমা দিলে অনলাইনে থাকা ‘স্টপ লিস্ট’ অনুযায়ী তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি শনাক্ত হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। জানা যায়, তার বিরুদ্ধে রংপুর জেলার তারাগঞ্জ থানায় একাধিক নাশকতা, বিস্ফোরক ও হত্যাসংক্রান্ত মামলা রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন,

“আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল আনিছুর রহমান ভারতে যেতে পারেন। সে অনুযায়ী সতর্ক ছিলাম। সন্ধ্যায় তিনি পাসপোর্ট জমা দিলে স্টপ লিস্টে নাম পাওয়া যায় এবং যাচাই-বাছাই শেষে তাকে গ্রেপ্তার করা হয়।”

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া জানান,

“গ্রেপ্তারের পর তাকে আমাদের থানায় হস্তান্তর করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে তাকে রংপুর জেলার তারাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”

উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে অন্তত ১৫ জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে নাশকতা, বিস্ফোরক ও হত্যাচেষ্টা। অভিযোগ রয়েছে, একটি চক্র গ্রেপ্তার এড়াতে এসব আসামিদের ভারতে পালিয়ে যাওয়ার সহযোগিতা করছে। তবে পুলিশ এখনও পর্যন্ত সহযোগিতাকারীদের শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি।

Tags: অপরাধপ্রশাসনরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম