Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নানা আয়োজনে লায়ন মোঃ গনি মিয়া বাবুলের জন্মদিন উদযাপন

Bangla FMbyBangla FM
৫:০০ pm ০৬, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সাহিত্যিক, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবিসংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর ৫৫তম জন্মদিন নানা আয়োজনে ৬ মে বিকালে ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সেমিনার হলে নানা আয়োজনে উদযাপন করা হয়। এ উপলক্ষে কবিসংসদ বাংলাদেশের উদ্যোগে ‘মানবতার জন্যে সেবা’ শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ, কেক কাটা, দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছা প্রদান প্রভৃতি কর্মসূচি পালন করা হয়।


কবিসংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে কবিসংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক ও সাহিত্য সম্পাদক কবি রলি আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, কবিসংসদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা কবি ইমরোজ সোহেল, উপদেষ্টা জাগ্রত মহানায়ক শিহাব আলম রিফাত ও অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, কোস্ট্যাল জার্নালিস্ট ফোরামের সভাপতি আতাউল্লাহ খান আতা, পুথি সম্রাজ্ঞী হাসিনা মমতাজ, সাপ্তাহিক যুবকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আকতার হোসেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, লায়ন্স ক্লাব অব ঢাকা গ্লোরিয়া এর প্রেসিডেন্ট লায়ন খালেদ মাহমুদ এমজেএফ, লায়ন খান আকতারুজ্জামান, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশনের মহাসচিব মুফতি মাওলানা আনিসুর রহমান জাফরী, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া, বাংলাদেশ মিডিয়া ক্লাবের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া, মাটির সুরের চেয়ারম্যান কণ্ঠশিল্পী মাহিন সারওয়ার, পালকি শিল্পী গোষ্ঠির সভাপতি অভিনেতা এবি বাদল, কবি ইলোরা সোমা, কবি তাসলিমা আক্তার, কবি জান্নাতুল ফেরদৌস, কবি আখী আক্তার, কবি দেলোয়ার হোসেন রাতুল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লায়ন মোঃ গনি মিয়া বাবুল মানবিক গুণাবলিতে উজ্জীবিত একজন শৃজনশীল মানুষ। তিনি দীর্ঘদিন যাবত মানবতার কল্যাণে কাজ করে আসছেন। মানবতার কল্যাণে কাজ করাই জন্মের স্বার্থকতা। তিনি সাংসারিক জীবনেও একজন সফল ব্যক্তি। তিনি একজন দক্ষ ও সফল সংগঠক।


লায়ন মোঃ গনি মিয়া বাবুল তাঁর বক্তব্যে বলেন, আমি আজীবন মানবতার কল্যাণে কাজ করতে চাই। তিনি প্রত্যেককে সামর্থ অনুযায়ী অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন, মানুষের উপকার করার মধ্যেই নিজের সফলতা নিহিত রয়েছে।


অনুষ্ঠানে কবিসংসদ বাংলাদেশ, লেখক উন্নয়ন কেন্দ্র, কোস্ট্যাল জার্নালিস্ট ফোরাম, এশিয়ান টেলিভিশন, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন প্রভৃতি সংগঠন ও অনেকে ব্যক্তিগতভাবে লায়ন গনি মিয়া বাবুলকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে জন্মদিন উপলক্ষে অনেক সংগঠন ও ব্যক্তিগতভাবে অনেকে লায়ন মোঃ গনি মিয়া বাবুলকে বই ও অন্যান্য সামগ্রী উপহার প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত দশজন কবি লায়ন মোঃ গনি মিয়া বাবুলকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন। পুথি সম্রাজ্ঞী হাসিনা মমতাজ গনি মিয়া বাবুলকে নিয়ে একটি স্বরচিত পুথি অনুষ্ঠানে আবৃত্তি করেন।


অনুষ্ঠানে লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সফলতা এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মাওলানা আনিসুর রহমান জাফরি।  

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম