Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশে দুর্ভিক্ষের আলামত দেখছে বিএনপি, সংকট সমাধানে নির্বাচনের দাবি রিজভীর

Bangla FMbyBangla FM
১২:৫৬ pm ১১, জুলাই ২০২৫
in রাজনীতি
A A
0

নিজস্ব প্রতিবেদক:

দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় দেশে ‘দুর্ভিক্ষের আলামত’ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, চলমান সংকট থেকে উত্তরণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।

শুক্রবার (১১ জুলাই) সকালে নাপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে জিয়া পরিষদের উদ্যোগে সংগঠনের সভাপতি দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুসের রোগ মুক্তি কামনায় দুঃস্থদের মাঝে জায়নামাজ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ। আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। জনগণ ভোটের অধিকার ফিরে পেলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। কিন্তু যদি দুর্ভিক্ষ দেখা দেয়, মানুষ কাউকে ছেড়ে দেবে না।”

তিনি আরও বলেন, “বিবিসি তথ্য-প্রমাণসহ দেখিয়েছে শেখ হাসিনার হুকুমেই হত্যাকাণ্ড ঘটেছে। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারিতে বাকশাল গঠনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করা হয়েছিল, এখন ভোট নিয়ে আরেকটি চক্র টালবাহানা করছে।”

২০১৮ সালের জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “বিএনপি সে নির্বাচনে অংশ নিয়েও প্রমাণ করেছে, শেখ হাসিনার অধীনে অবাধ নির্বাচন সম্ভব নয়।

প্রশাসনে এখনো ফ্যাসিবাদী মনোভাব সক্রিয়। সচিবালয় ও সরকারি ব্যবস্থায় ফ্যাসিবাদ নানা ছিদ্রপথে মাথাচাড়া দিয়ে উঠছে।”

সংকট সমাধানে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের পথে অটল থাকবে বলেও জানান তিনি।

Tags: রিজভী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • এভারকেয়ারে মির্জা আব্বাসের অস্ত্রোপচার চলছে, আপাতত নেওয়া হচ্ছে না সিঙ্গাপুরে
  • ইরাকের আকাশে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৪ ক্রু নিহত
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের জানাজা ও দাফন সম্পন্ন
  • পুঠিয়ায় রাতভর উপজেলা প্রশাসনের অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম