আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :
কক্সবাজারে পুলিশের সাড়াশি অভিযানে ১ জন অপহৃত উদ্ধার এবং ৪ জন অপহরনকারী গ্রেফতার হয়েছে।
বাংলা এফএমকে জেলা পুলিশ জানিয়েছেন, শনিবার ভোরে টেকনাফ মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করে৷ এঘটনায় জড়িত ৪ জন অপহরনকারীকে গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, আমাদের স্পেশাল টিম মাঠে আছে সবসময়। অপহরণ, সন্ত্রাস, সহিংসতা, অপরাধ নিয়ন্ত্রণ করে শৃঙ্খল পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

