বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি চলতি বছরের জুলাই মাসে কন্যা সন্তানের মা হয়েছেন। মা হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন তিনি। অনুরাগীদের চমকে দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং কিয়ারা সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলেন। এরপরই প্রথম শুটিং ফ্লোরে ফেরার খবর আসে।
কন্যা সায়ারা জন্মের পর কিয়ারা সম্পূর্ণভাবে নিজেকে গৃহবন্দি রেখেছিলেন। ক্লিনিক ছাড়া আর কোথাও দেখা যেত না তাকে। তবে এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের পুরনো রূপে ফিরে এলেন কিয়ারা। অনুরাগীরা তাকে দেখার জন্য মুখিয়ে ছিলেন। ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে কিয়ারা লিখেছেন, ‘এরপরের ধাপ আরও বেশি তপ্ত হবে।

মা হওয়ার পর কিয়ারা তার বাড়তি ওজন দ্রুত ঝরিয়ে ফেলেছেন। শার্ট এবং শর্টস পরে ছিপছিপে চেহারায় শুটিংয়ে হাজির হয়েছেন তিনি। একটি বিজ্ঞাপনী ভিডিয়োর শুটিং দিয়েই নিজেকে কাজে ফিরিয়েছেন।
শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করেছেন কিয়ারা। পাশাপাশি মেয়ের নানা কর্মকাণ্ডও শেয়ার করেছেন তিনি। কিয়ারা জানিয়েছেন, “মেয়ে ভালো আছে।


