Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খুলনা টিটিসিতে রেইজ প্রকল্পের ইলেকট্রিক্যাল কোর্স ১ম ব্যাচের শুভ উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৭ pm ১৩, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ মামুন মোল্লা খুলনা:

খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে রেইজ প্রকল্পের আওতায় বিদেশ ফেরত কর্মীদের ১ মাস ব্যাপী ইলেকট্রিক্যাল কোর্স ২০ জনের ১ম ব্যাচের শুভ উদ্বোধন ১৩ এপ্রিল সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।

খুলনা টিটিসির ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জোবায়দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রবাসী কল্যাণ সেন্টার সহকারী পরিচালক খালেদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান বলেন আমাদের দেশের আজকের এই উন্নয়নের চাকা সচল রাখতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। যখনই আমরা সংবাদপত্রে দেখি রেমিট্যান্সের প্রবাহ কমে গেছে, তখনই রাষ্ট্র দুশ্চিন্তায় পড়ে যায়—সেটি ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক বা সাধারণ কর্মী, সবার অবদানই এখানে গুরুত্বপূর্ণ। এই রেমিট্যান্সের মূল কারিগর হচ্ছেন আপনারা। আপনারা আপনাদের জীবনের মূল্যবান সময় বিদেশের মাটিতে দেশের জন্য ব্যয় করেছেন। আপনাদের পাঠানো ডলারে আমাদের দেশ উপকৃত হচ্ছে, আমরাও লাভবান হচ্ছি।

​তাই রাষ্ট্রেরও আপনাদের প্রতি একটি বিশেষ দায়িত্ব আছে। রাষ্ট্র সরাসরি দৃশ্যমান না হলেও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বা টিটিসি-এর মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এই দায়িত্ব পালন করে থাকে। সরকার চায় আপনারা বিদেশ থেকে এসে যেন আর্থিকভাবে সচ্ছল থাকতে পারেন এবং আপনাদের কষ্টার্জিত অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারেন।

Tags: ইলেকট্রিক্যালখুলনাটিটিসি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গরমে পান্তা ভাত, ঐতিহ্য, স্বাদ ও স্বাস্থ্যের উপকারিতা
  • যশোরে শিক্ষামন্ত্রীর বক্তব্য, শিক্ষায় একবারই রেজিস্ট্রেশন, বারবার নয়
  • মানিকগঞ্জে থানার এএসআই জলিল ৫ম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী নির্বাচিত
  • শৈশবের বৈশাখ
  • দিনাজপুর মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা, ইন্টার্নদের কর্মবিরতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম