Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাকের

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৬ pm ০৮, ফেব্রুয়ারী ২০২৬
in জাতীয়, সারাদেশ
A A
0
জামিউল ইসলাম তুরান,শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা 
 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে খেলাফত মজলিস মনোনিত প্রার্থী শেখ মুশতাক আহমদ। নির্বাচনে ১০ দলীয় জোটের একাধিক প্রার্থী মাঠে থাকায় এবং একক প্রার্থী দিতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। 
রোববার (৮ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১১ টায় খেলাফত মজলিসের জগন্নাথপুর উপজেলা ও পৌর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শেখ মুশতাক আহমদ৷
নির্বাচন থেকে সরে দাঁড়ালেও কোনো কোনো দলের প্রার্থীকে সমর্থন দিচ্ছেন না বলেও জানান ১১ দলীয় জোটের অন্যতম শরিক দলের এই নেতা।
সংবাদ সম্মেলনে শেখ মুশতাক আহমদ বলেন, ‘খেলাফত মজলিস মনোনিত ও ১০ দলীয় জোট সমর্থির প্রার্থী হিসেবে আমরা নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শান্তিগঞ্জ ও শান্তিগঞ্জে দেওয়াল ঘড়ি প্রতিকে জণগণের ব্যাপক সাড়া পাচ্ছি। কিন্তু এ পর্যন্ত ১০ দলীয় জোটের একক প্রার্থী দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেও একক প্রার্থীর ব্যাপারে সমঝোতায় পৌঁছাতে পারিনি। এ নিয়ে জোটের লিঁয়াজো কমিটি একাধিকবার বৈঠক করেও একক প্রার্থীর বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। তাই আমরা দলীয়ভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে নির্বাচনে আমরা কোনো দল বা প্রার্থীকে সমর্থন দিচ্ছি না।’
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, জগন্নাথপুর পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সোহেল আহমদ সুনু, সাধারণ সম্পাদক মাষ্টার আমিনুল ইসলাম এবং শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান।
Tags: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কাপাসিয়ায় সেনাবাহিনীর শোডাউন
  • ঢাকার ১৩ আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
  • বাকেরগঞ্জে ধানের শীষের জনসভায় উপচে পড়া সমর্থন, এগিয়ে আবুল হোসেন খান
  • ভোটকেন্দ্র আগে গিয়ে ‘হ্যাঁ’ তে সিল মারবেন পরে মার্কা খুজবেন – স্বতন্ত্র প্রার্থী সাব্বির
  • র‍্যাব-৫ এর অভিযানে গোমস্তাপুরে বিপুল অস্ত্র উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম